গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে মুক্তি পেয়েছেন মুফতী আমীর হামজা। বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) বেলা পৌনে ১২টায় কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি পান।
উল্লেখ্য ২০২১ সালের ২৪ মে মুফতী আমীর হামজাকে গ্রেপ্তার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম ইউনিটের একটি টিম। এরপর সন্ত্রাসবিরোধী আইনের মামলায় তাকে পাঁচ দিনের রিমান্ডে নেয় পুলিশ।











