রবিবার | ২৫ জানুয়ারি | ২০২৬
spot_img

পাকিস্তানের প্রখ্যাত আলেম মাওলানা এহতেরামুল হক থানভী ইন্তেকাল করেছেন

পাকিস্তানের প্রখ্যাত আলেমে দ্বীন মাওলানা এহতেরামুল হক থানভী ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

আজ (৮ জানুয়ারি) রবিবার চিকিৎসাধীন অবস্থায় মার্কিন যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে তিনি ইন্তেকাল করেন।

মাওলানা এহতেরামুল হক থানভীর ছেলে মোহতেশামুল হক জানিয়েছেন, আমেরিকার আটলান্টায় মরহুমের নামাজে জানাজা ও দাফন অনুষ্ঠিত হবে।

মাওলানা এহতেরামুল হক থানভী ক্যান্সারের চিকিৎসার জন্য ৬ মাস ধরে আমেরিকায় অবস্থান করছিলেন।

উল্লেখ্য, মাওলানা এহতেরামুল হক থানভী ছিলেন মাওলানা এহতেশামুল হক থানভী জ্যেষ্ঠ পুত্র।

সূত্র : জঙ্গ

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ