পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, বাংলাদেশের পাসপোর্টের মান অনেক বেড়েছে। ই-গেট কার্যক্রম শুরুর মাধ্যমে আমাদের পাসপোর্টের মান আরও বাড়বে। তখন বহু দেশে যাওয়ার জন্য আমাদের ভিসার দরকার হবে না।
রবিবার (৮ জানুয়ারি) ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ই-গেট কার্যক্রমের উদ্বোধনকালে এসব কথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, অনেক দেশ সাগ্রহে আমাদের সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তি করতে চাচ্ছে। এটা ইতিবাচক।
তিনি বলেন, আমাদের পাসপোর্টের সেবা অনেক উন্নত হয়েছে, আগের মতো বছর খানেক বসে থাকতে হয় না। আমরা পাসপোর্টের জন্য কাজ করে যাচ্ছি। তবে যেগুলোতে সময় লাগে, সেগুলো অবাঞ্ছিত। অধিকাংশই দ্রুত পাসপোর্ট পেয়ে যান।











