বুধবার | ২১ জানুয়ারি | ২০২৬
spot_img

ইসরায়েলি মন্ত্রিসভায় তথ্য ফাঁসের মহামারী, যে পদক্ষেপ নিতে যাচ্ছে নেতানিয়াহু

ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরায়েলের মন্ত্রিসভা বৈঠক ও নিরাপত্তা বিষয়ক আলোচনা থেকে একের পর এক তথ্য ফাস হচ্ছে। আর তাই এসব কার্যক্রমে অংশগ্রহণ করা ব্যক্তিদের পলিগ্রাফ পরীক্ষা করা হবে বলে জানিয়েছেন দেশটি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তথ্য ফাঁস হওয়ার বিষয়টি এতটাই প্রবল আকার ধারণ করেছে যে এটিকে ‘ফাঁসের মহামারী’ হিসেবে উল্লেখ করেছেন তিনি।

ইসরাইলি গনমাধ্যম ‘চ্যানেল ১২’ তে প্রকাশিত এক প্রতিবেদনে এমনটিই জানানো হয়েছে।

প্রসঙ্গত, পলিগ্রাফ পরীক্ষার মাধ্যমে মিথ্যা শনাক্ত করা হয়। এ ক্ষেত্রে অভিযুক্ত ব্যক্তির বিভিন্ন ধরনের শরীরিক প্রতিক্রিয়া ধারণ করা হয়, যার মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছানো হয় যে একজন ব্যক্তি সত্য কথা বলছে কি-না।

নেতানিয়াহু বলেন, “তথ্য ফাঁস হওয়ার বিষয়টি মহামারী আকারে ধারণ করেছে। আমি চাইনা এটা এভাবেই চলতে থাকুক। আর তাই মন্ত্রিসভা বৈঠক ও নিরাপত্তা আলোচনায় যেসব রাজনীতিবিদ ও পেশাদার ব্যক্তিরা অংশগ্রহণ করবেন তাদের সবারই পলিগ্রাফ পরীক্ষা করানো হবে।”

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে নেতানিয়াহু ও তার মন্ত্রীদের বেশ কয়েকটি গোপন বিষয় প্রকাশ করেছে ইসরাইলি সংবাদ মাধ্যমগুলো। যার অন্যতম একটি বিষয় হল যুদ্ধ পরবর্তী গাজ্জার ভবিষ্যৎ নিয়ে। যেখানে ইসরাইলি মন্ত্রী ও সামরিক কর্মকর্তাদের মধ্যে ব্যাপক বিরোধ দেখা গিয়েছে।

সূত্র: মিডল ইস্ট মনিটর

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ