বুধবার | ২১ জানুয়ারি | ২০২৬
spot_img

পশ্চিম তীরে ৪ বছরের ফিলিস্তিনি শিশুকে হত্যা করল ইসরাইলি বাহিনী

দখলকৃত পশ্চিম তীরে এলোপাথাড়ি গুলি চালিয়ে ৪ বছরের এক ফিলিস্তিনি শিশুসহ মোট ৩ জনকে শহীদ করেছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের বর্ডার পুলিশ।

রবিবার (৭ জানুয়ারি) ফিলিস্তিনের উত্তর পশ্চিমের শহর আল কুদসে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা ফিলিস্তিনি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, রবিবার বেইট সামরিক চেকপোস্টে একটি গাড়ি ব্রেক ফেল করে ও দুইজন ইসরাইলি বর্ডার পুলিশকে আহত করে। এতে পেছন থেকে গুলি চালিয়ে গাড়ির ভেতরে থাকা স্বামী-স্ত্রী দুজনকে ঘটনাস্থলেই হত্যা করে ইসরাইলি বাহিনী। তবে তাদের এই এলোপাথাড়ি গুলি অভিযুক্ত গাড়িটির সামনে থাকা আরেকটি গাড়িতেও আঘাত করে। এতে গাড়ির ভেতরে থাকা চার বছরের ফিলিস্তিনি শিশুর মৃত্যু হয়।

পরবর্তীতে এই শিশুকন্যার নাম রুকিয়া আহমেদ বলে জানা যায়।

সূত্র: প্রেস টিভি

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ