মঙ্গলবার | ২০ জানুয়ারি | ২০২৬
spot_img

গাজ্জায় ফিলিস্তিনিদের দুরবস্থার কথা স্বীকার করলেন ব্লিংকেন

অবরুদ্ধ গাজ্জা উপত্যকায় অনেক বেশি ফিলিস্তিনিরা তাদের মৌলিক চাহিদা পূরণে বাধার সম্মুখীন হচ্ছে বলে জানিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী এন্টনি ব্লিংকেন।

রবিবার (৭ জানুয়ারি) চলমান মধ্যপ্রাচ্য সফরের মধ্যেই এক এক্স বার্তায় তিনি এসব কথা জানান।

তিনি বলেন, “গাজ্জায় নারী, পুরুষ ও শিশুরা ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন হচ্ছে। যেখানে অনেক বেশি ফিলিস্তিনিকে হত্যা করা হয়েছে, বিশেষ করে শিশুদের।”

তিনি আরো বলেন, “খাদ্য পানি ঔষধ ও দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় জিনিসপত্র পেতে চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে তাদের।”

এর আগে এক বিবৃতিতে ব্লিংকেন বলেন, গাজ্জার পরিস্থিতি নিয়ে আঞ্চলিক বন্ধুদের সাথে আলোচনার উদ্দেশ্যেই তিনি মধ্যপ্রাচ্য সফর করছেন, যেখানে তুরস্কও রয়েছে।

বিবৃতিতে তিনি আরো বলেন, “এই আলোচনা মোটেও সহজলভ্য কোন বিষয় নয়। এখানে বিভিন্ন উদ্দেশ্য, দৃষ্টিকোণ ও ভিন্ন প্রয়োজনীয়তা রয়েছে।”

সূত্র: মিডল ইস্ট মনিটর

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ