spot_img

সরকারের সঙ্গে আলোচনা চালিয়ে যেতে নেতাদের নির্দেশনা দিয়েছেন ইমরান খান

সরকারের সঙ্গে আলোচনা চালিয়ে যেতে নেতাদের নির্দেশনা দিয়েছেন পাকিস্তান তেহরিকে ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খান।

বুধবার (৮ জানুয়ারি) আদিয়ালা কারাগারে দলীয় নেতাদের সঙ্গে সাক্ষাতে এ নির্দেশ দেন তিনি।

এদিন পিটিআই নেতা ব্যারিস্টার গোহর, আলী জাফর এবং শের আফজাল আদিয়ালা কারাগারে ইমরান খানের সঙ্গে দেখা করেন।

সাক্ষাতের পর আদিয়ালা কারাগারের বাইরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ব্যারিস্টার গোহর বলেন, পিটিআইয়ের প্রতিষ্ঠাতা আলোচনা চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন।তিনি দুটি দাবি লিখিতভাবে সরকারি কমিটির কাছে দেওয়ার অনুমতি দিয়েছেন।

তিনি বলেন, পিটিআইয়ের প্রতিষ্ঠাতা বলেছেন আলোচনার জন্য অবশ্যই তৃতীয় বৈঠক হতে হবে। তার পরে যদি আলোচনাকারী দল বৈঠক না করে তবে আলোচনা এগিয়ে যেতে পারে না।

এর আগে মঙ্গলবার সরকারের সঙ্গে আলোচনায় পিটিআইয়ের দাবির বিষয়টি পরিষ্কার করে গোহর বলেন, ‘আমাদের একমাত্র দাবি বন্দিদের মুক্তি এবং বিচার বিভাগীয় কমিশন গঠন। এই দুটি দাবির জন্য একটি সময়সীমা বেঁধে দিয়েছেন পিটিআই প্রতিষ্ঠাতা।’

পিটিআইয়ের দাবি, ইমরান খানের সঙ্গে বৈঠকের জন্য পিটিআই আলোচনা কমিটিকে সুবিধা দেওয়া হচ্ছে না কারণ কর্তৃপক্ষ চায় না যে প্রক্রিয়া চলাকালীন ইমরান খান কোনও বিবৃতি দেন।

সূত্র: জিও নিউজ উর্দু

spot_img
spot_img
spot_img

সর্বশেষ