ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম ও সেক্রেটারী আব্দুল আউয়াল মজুমদার এক যুক্ত বিবৃতিতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) অভিযানে একের পর এক মসজিদ ভাঙার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন।
রবিবার এক বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, ধানমন্ডি লেকের ভেতরে থাকা আর রহমান জামে মসজিদটি গত ২ ফেব্রুয়ারি সকালে বুলডোজার দিয়ে ভেঙে দিয়ে ডিএসসিসি’র মেয়র ব্যারিস্টার তাপস অত্যন্ত গর্হিত কাজ করেছেন। এতে ধর্মপ্রাণ মুসল্লি ও এলাকাবাসী চরমভাবে ব্যথিত ও মর্মাহত হয়েছেন।
তারা বলেন, প্রধানমন্ত্রী দেশের ধর্মপ্রাণ মুসলমানদের জন্য সারা দেশে মসজিদ নির্মাণ করে চলেছেন। সেসব মসজিদে শুধু নামাজ আদায় নয়, ইসলামি গবেষণা, সংস্কৃতি ও জ্ঞানচর্চার কেন্দ্রবিন্দুতে রূপান্তর করা হচ্ছে। তারা অবিলম্বে মসজিদ পুননির্মাণের জোর দাবি জানান।










