spot_img
spot_img

টিকাবিরোধী আন্দোলন বন্ধ না করলে কঠোর হবে সরকার: ট্রুডো

কানাডায় শিগগিরই টিকাবিরোধী আন্দোলন বন্ধ না করলে সরকার কঠোর অবস্থানে যাবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।

সোমবার (৭ ফেব্রুয়ারি) করোনামুক্ত হয়েই পার্লামেন্টে দেওয়া প্রথম ভাষণে তিনি এ হুঁশিয়ারি দেন।

ট্রুডো বলেন, দ্রুত বিক্ষোভে ইতি না টানলে কঠোর হবে সরকার।

ট্রুডো আরও বলেন, মহামারির কারণে দু’বছরে সবাই বিরক্ত। অথচ পরিবার রেখে কোভিডের বিরুদ্ধে লড়ে যাচ্ছেন ফ্রন্টলাইনার্সরা। তবুও মাস্ক পড়ার প্রতি রয়েছে উদাসীনতা। করোনা শিষ্টাচার না মেনে জন্মদিন পালন করছেন সবাই; যোগ দিচ্ছেন উৎসব-সমাবেশে। তার ওপর এই ভ্যাকসিন বিরোধী আন্দোলন। শিগগিরই এটি বন্ধ হওয়া জরুরি। নতুবা কঠোর হতে বাধ্য হবে সরকার।

এরই মধ্যে বিক্ষোভস্থলে ধরপাকড় এবং জরিমানা আদায় শুরু করেছে পুলিশ প্রশাসন। দ্বিতীয় সপ্তাহে গড়িয়েছে কানাডায় চলমান ভ্যাকসিন এবং করোনা শিষ্টাচার বিরোধী আন্দোলন। ট্রাক চালকদের শুরু করা বিক্ষোভ-সমাবেশে যোগ দিয়েছেন অন্যান্য শ্রেণি-পেশার মানুষও। অভিযোগ, মহামারির অজুহাতে জনগণকে নিয়ন্ত্রণ করছে সরকার।

পরিস্থিতি মোকাবিলায় সোমবার রাজধানী অটোয়ায় জরুরি অবস্থা জারি করে প্রশাসন। যার আওতায় নীতিমালা লঙ্ঘনকারীদের গ্রেফতারের পাশাপাশি করা হয় জরিমানা।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ