পাকিস্তানে যাত্রীবাহী বাসের সঙ্গে একটি প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৩০ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও ১৫ জন।
গতকাল মঙ্গলবার (৭ জানুয়ারি) স্থানীয় সময় রাতে পাকিস্তানের কোহিস্তান জেলার কারাকোরাম মহাসড়কে এ ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে।
পাকিস্তান পুলিশ জানিয়েছে, যাত্রীবাহী বাসটি রাওয়ালপিণ্ডি যাচ্ছিল। এসময় বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেট কারের সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এ সংঘর্ষে উভয় গাড়ি খাদে পড়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।
এ দুর্ঘটনায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছন পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।
সূত্র: এনডিটিভি











