অবরুদ্ধ গাজ্জা উপত্যকায় ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের কাছে থাকা বন্দীদের মধ্যে থেকে, এ পর্যন্ত মোট ৩২ জনকে বোমা হামলা চালিয়ে হত্যা করেছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের সেনাবাহিনী।
সোমবার মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে এ বিষয়টি উঠে এসেছে। ইসরাইলি একজন গোয়েন্দার উদ্ধৃতি দিয়ে এ বিষয়টি নিশ্চিত করেছে সংবাদ মাধ্যমটি।
প্রতিবেদনে বলা হয়েছে, হামাসের কাছে থাকা ১৩৬ জন বন্দীর মধ্য থেকে ৩২ জন নিহত হয়েছে, গাজ্জায় ইসরাইলি বোবা হামলা শুরুর পর থেকে।
দখলদার বাহিনীর মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হাগারি মঙ্গলবার, ৩১ জন ইসরাইলি বন্দী নিহত হয়েছে বলে ঘোষণা দিয়েছেন।
সূত্র: প্রেস টিভি











