spot_img
spot_img

সাতক্ষীরায় বড় ভাইয়ের হাতে প্রাণ গেল ছোট ভাইয়ের

সাতক্ষীরার পাটকেলঘাটা থানার কুমিরা ইউনিয়নে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ছোট ভাইকে কুপিয়ে হত্যা করেছে বড় ভাই।

রবিবার (৭মার্চ) রাত ৯টার দিকে জগনন্দকাটি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতের নাম মোস্তফা মল্লিক (৩৫)। তিনি জগনন্দকাটি গ্রামের মজিদ মল্লিকের ছেলে এবং পাটকেলঘাটা বাজারের একটি প্রাইভেটকার গ্যারেজের মিস্ত্রি। কুমিরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুর রহমান জানিয়েছেন, আপন দুই ভাইয়ের মধ্যে ঝগড়া হয়। বড় ভাই শাহজাহান মল্লিক দা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে ছোট ভাই মোস্তফা মল্লিককে। পরে তাকে উদ্ধার করে প্রথমে সাতক্ষীরা সদর হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

পাটকেলঘাটা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াহিদ মুর্শেদ জানান, জমি নিয়ে দুই ভাইয়ের মধ্যে বিরোধ চলছিল। বড় ভাই কুপিয়ে ছোট ভাইকে হত্যা করেছে। এ ঘটনায় নিহতের স্ত্রী মারুফা আক্তার বাদী হয়ে বড় ভাই শাহজাহান মল্লিক, তার স্ত্রী নাহার মল্লিক ও স্থানীয় বাবুল বিশ্বাসসহ অজ্ঞাত আরও পাঁচজনকে আসামি করে থানায় একটি হত্যা মামলা করেছেন। আসামিদের গ্রেফতারের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ