শুক্রবার | ১২ ডিসেম্বর | ২০২৫

নয়াপল্টনে নারী দিবস উপলক্ষে মহিলা দলের শোভাযাত্রা

নারী দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে শোভাযাত্রা করেছে জাতীয়তাবাদী মহিলা দল।

সোমবার (৮ মার্চ) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে এই শোভাযাত্রা শুরু হয়।

মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদের সঞ্চালনায় এবং সভাপতি আফরোজা আব্বাসের সভাপতিত্বে এ কর্মসূচিতে সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। সমাবেশ শেষে শোভাযাত্রাটি নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু করে কাকরাইল নাইটিঙ্গেল মোড় হয়ে আবার দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

এর আগে সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম প্রমুখ।

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img