spot_img

দেশে নীরব দুর্ভিক্ষ চলছে, সরকার নির্বিকার : গয়েশ্বর

দেশে নীরব দুর্ভিক্ষ চলছে বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

তিনি বলেন, প্রত্যেকটি জিনিসপত্রের দাম লাগামহীন। করোনার কারণে শিল্প কারখানায় শ্রমিক ছাঁটাই হয়েছে। বেকারত্ব বাড়ছে। বাজারে গেলে জিনিসপত্রের দাম এমন অবস্থায়- এটা একটি নীরব দুর্ভিক্ষ চলছে। সরকার নির্বিকার, যেন তাদের কোনো দায় নাই।

মঙ্গলবার (৮ মার্চ) জাতীয় প্রেসক্লাবের সামনে যুবদলের উদ্যোগে বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে এ বিক্ষোভ সমাবেশ করেছে জাতীয়তাবাদী যুবদল।

বিএনপির এই নেতা বলেন, ওপার থেকে সীমান্তে একের পর এক গুলি করে পাখির মত মানুষ মারছে। বর্ডার গার্ড নীরব, তাহলে অস্ত্র কেনো? অস্ত্র দেশের মানুষকে মারার জন্য। জনগণের টাকায় অস্ত্র কেনে সরকারর। সেই অস্ত্র ব্যবহার করে দেশের জনগণের বিরুদ্ধে। অন্যায়ের প্রতিবাদ যারা করে তাদের বিরুদ্ধে। গণতন্ত্র যদি না থাকে তাহলে আইনের শাসন থাকে না, জবাবদিহিতা থাকে না। যখন গণতন্ত্র থাকে না তখন সব কিছু নিয়ন্ত্রণের বাইরে, লাগামহীন। দেশের স্বাধীনতা সাভৌমত্ব নিয়ে পড়ে টানাটানি।

যুবদলের কেন্দ্রীয় সভাপতি সাইফুল আলম নীরবের সভাপতিত্বে সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক আমান উল্লাহ আমান, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহবায়ক আবদুস সালামসহ যুব দলের নেতারা।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ