spot_img

নিশ্চয়তা দিচ্ছি আগামী নির্বাচন সুষ্ঠু হবে, দুঃশ্চিন্তার কারণ নেই : ওবায়দুল কাদের

আগামী নির্বাচন ফেয়ার (সুষ্ঠু) হবে বলে বিএনপিসহ দেশের বিরোধী দলগুলোকে আশ্বস্ত করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেন, প্রধানমন্ত্রী বলেছেন- সব দল নির্বাচনে আসুক। বিএনপিসহ সব দলকে নিয়েই ভোট করতে চাই। নিশ্চয়তা দিচ্ছি নির্বাচন ফেয়ার হবে। ইভিএমে ভোট হবে, নির্বাচন কমিশন নিরপেক্ষ থাকবে। মির্জা ফখরুলের দুঃশ্চিন্তার কারণ নেই।

আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ না নিলে বিএনপি অস্তিত্ব সংকটে পড়বে মন্তব্য করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, তাদের (বিএনপি) অস্তিত্ব টিকিয়ে রাখতেই নির্বাচনে আসতে হবে। আমরাও একটি শক্তিশালী বিরোধী দলকে সংসদে স্বাগত জানাতে চাই। চাইব বিরোধী দলের স্ট্যান্ড থাকুক।

রোববার দুপুরে সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের বিফ্রিংকালে তিনি এসব কথা বলেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ