spot_img
spot_img

আগামীকাল ধর্মীয় ও সমসাময়িক বিষয়ে হাটহাজারীতে সভা

হাটহাজারী ওলামা পরিষদ এবং হেফাজতে ইসলাম হাটহাজারী উপজেলা ও পৌর শাখার যৌথ উদ্যোগে উপজেলার দ্বীনি ও সামাজিক সংগঠনের দায়িত্বশীলদের নিয়ে ধর্মীয় এবং সামাজিক সমসাময়িক বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (৯ মে) বিকালে হাটহাজারির মীরেরহাটের সিটি প্যালেস হোটেলে এ সভা অনুষ্ঠিত হবে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারীর মুহতামীম মাওলানা খলীল আহমাদ কুরাইশী। সভাপতিত্ব করবেন জামিয়া হাটহাজারির নায়েবে মুহতামীম মাওলানা শোয়াইব জমিরী।

সভায় সকলের উপস্থিতি কামনা করেছেন সভা বাস্তবায়ন কমিটির আহবায়ক ও হেফাজতে ইসলাম হাটহাজারী উপজেলার সভাপতি মুফতী মুহাম্মাদ আলী কাসেমী এবং কমিটির সচিব ও হাটহাজারী ওলামা পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা মীর ইদরীস নদভী।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ