spot_img
spot_img

আ’লীগ নিষিদ্ধের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অবস্থান কর্মসূচী হাসনাতের

আওয়ামী লীগের বিচার নিশ্চিত ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের সুস্পষ্ট রোডম্যাপের জন্য প্রধান উপদেষ্টা ড. মুহাম্মাদ ইউনূসের বাসভবন যমুনার সামনে অবস্থান কর্মসূচী চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও চব্বিশের গণঅভ্যুত্থানের অন্যতম নায়ক হাসনাত আব্দুল্লাহ।

আজ বৃহস্পতিবার (৮ মে) রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক বার্তায় তিনি এ ঘোষণা দেন।

তিনি লিখেন, গণহত্যাকারী আওয়ামী লীগের বিচার নিশ্চিত ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের সুস্পষ্ট রোডম্যাপ না পাওয়া পর্যন্ত আজ রাত দশটা থেকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান কর্মসূচী চলবে। যার এজেন্ডায় গণহত্যাকারী আওয়ামী লীগ নিষিদ্ধের সুস্পষ্ট বয়ান নাই, তার সাথে আমরা নাই।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ