spot_img

গুম হওয়া প্রত্যেককে খুঁজে বের করা হবে: নজরুল ইসলাম খান

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, আমরা আমাদের গুম হওয়া প্রত্যেক ভাইদের খুঁজে বের করবো। সেইসঙ্গে এ গুমের সঙ্গে যারা জড়িত তাদেরও বিচার করা হবে।

মঙ্গলবার (৮ জুন) বেলা ১১টার দিকে রাজধানীর নয়া বাজারে কোতোয়ালি-বংশাল থানা ছাত্রদল আয়োজিত জিয়াউর রহমানের ৪০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

বিএনপি নেতা ইশরাক হোসেন বলেন, পুরান ঢাকা থেকেই কমপক্ষে অর্ধশতাধিক বিএনপি নেতাকর্মী গুমের শিকার হয়েছেন। তাদের অনেকেই ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম। তাদের হারিয়ে ফেলে অনেক পরিবার অসহায় হয়ে পড়েছে। আমি অবিলম্বে নিখোঁজ সন্তানদের মায়ের কোলে ফিরিয়ে দেওয়ার দাবি জানাচ্ছি।

অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামলসহ স্থানীয় বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ