spot_img

বাংলাদেশ স্বাধীন হতো না যদি জিয়াউর রহমানের জন্ম না হতো : খায়রুল কবির খোকন

সাবেক রাষ্ট্রপতি মরহুম জিয়াউর রহমানকে আধুনিক বাংলাদেশের স্থপতি আখ্যা দিয়ে বিএনপির যুগ্ম মহাসচিব ও ডাকসুর সাবেক জিএস খায়রুল কবির খোকন বলেছেন, জিয়াউর রহমানের জন্ম না হলে বাংলাদেশ স্বাধীন হতো না। আমরা স্বাধীন পতাকা পেতাম না।

বুধবার (৮ জুন) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে নসরুল হামিদ মিলনায়তনে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, আমাদের নেতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান আধুনিক বাংলাদেশের স্থপতি। তার ঘোষণায় উজ্জীবিত হয়ে দেশের মানুষ মুক্তিযুদ্ধের মাধ্যমে দেশ স্বাধীন করেছেন। এরপর তিনি রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হয়ে দেশের উন্নয়ন ও সমৃদ্ধির জন্য নানামুখী উদ্যোগ গ্রহণ করেন। তার হাত ধরেই বাংলাদেশে গার্মেন্টস শিল্প স্থাপন, জনশক্তি রফতানি, খাদ্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জন ও রফতানি করেন। তার অবদান বলে শেষ করা যাবে না। তার জন্ম না হলে আমরা বাংলাদেশ ও স্বাধীন পতাকা পেতাম না।

তিনি আরও বলেন, আওয়ামী লীগ যখন নিষ্ক্রিয় ছিলেন তখন জিয়াউর রহমান উই রিভোল্ট বলে পাকিস্তান বাহিনীর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন। এরপর স্বাধীনতার ঘোষণা দিয়ে জাতিকে ঐক্যবদ্ধ করেন ও যুদ্ধে নেতৃত্ব দিয়েছেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ