spot_img

নির্বাচন ফেয়ার করার চেষ্টা করব, সম্ভব হলে কেন্দ্রগুলোতে সিসি ক্যামেরা দেব : সিইসি

আগামী সংসদ নির্বাচন আগের চেয়ে স্বচ্ছ হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

বুধবার (8 জুন) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাসের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের একথা বলেন সিইসি।

সিইসি বলেন, নির্বাচন ফেয়ার করার চেষ্টা করব। আগের চেয়ে অনেক স্বচ্ছ নির্বাচন হবে।সম্ভব হলে ভোটিং কেন্দ্রগুলোতে সিসি ক্যামেরা দেব। এতে নজরদারি সহজ হবে। সরকারও আশা করি, হেল্প করবে। আমাদের সীমাবদ্ধতার মধ্যে একটা ভালো নির্বাচন করার চেষ্ট করব।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ