spot_img

১ হাজার মিলিয়ন ডলার বাজেট সাপোর্ট সংগ্রহের প্রক্রিয়া শুরু হয়েছে: প্রধানমন্ত্রী

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে সৃষ্ট বৈশ্বিক অর্থনৈতিক সংকটসহ জরুরি পরিস্থিতি মোকাবিলায় ১ হাজার মিলিয়ন মার্কিন ডলার ‘বাজেট সাপোর্ট’ সংগ্রহের প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার (৮ জুন) একাদশ জাতীয় সংসদের অষ্টাদশ অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে জামালপুর-৫ আসনের সংসদ সদস্য মোজাফ্‌ফর হোসেনের এক লিখিত প্রশ্নের জবাবে সংসদে এ তথ্য জানান প্রধানমন্ত্রী।

এছাড়া কোভিড-১৯ জনিত অর্থনৈতিক সংকট মোকাবিলা কর্মসূচির অংশ হিসেবে আগামী অর্থ বছরে আরও ৫শ মিলিয়ন মার্কিন ডলার ‘বাজেট সাপোর্ট’ হিসেবে গ্রহণের কাযর্ক্রম চলছে বলে জানান তিনি।

এক হাজার মিলিয়ন মর্কিন ডলারের ‘বাজেট সাপোর্ট’ কোথায় কোথায় ব্যয় হবে সেটিও সংসদকে জানান প্রধানমন্ত্রী।

তিনি বলেন, এ ‘বাজেট সাপোর্ট’ শিল্প কারখানা, বাণিজ্যিক প্রতিষ্ঠান, ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্তাদের প্রণোদনা প্রদান এবং সামাজিক সুরক্ষায় ব্যয় করা হবে।

প্রধানমন্ত্রী বলেন, সরকার জনগণের সুপরিকল্পিত আর্থ-সামাজিক উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বিভিন্ন পরিকল্পনাসহ জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন অভীষ্ট বাস্তবায়নে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

সূত্র: বাসস

spot_img
spot_img
spot_img

সর্বশেষ