spot_img

খালেদা জিয়ার মুক্তির আবেদন; আইন মন্ত্রণালয়ের মত প্রদান

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি চেয়ে পরিবারের করা আবেদন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে মতামত দিয়ে পাঠিয়ে দিয়েছে আইন মন্ত্রণালয়।

এ বিষয়ে আইনমন্ত্রী বলেন, উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়ার মুক্তি চেয়ে পরিবারের করা আবেদনে মত দিয়ে মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। তবে আবেদনে কী মত দেওয়া হয়েছে সে বিষয়ে তিনি কিছু জানাননি।

মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন আইনমন্ত্রী আনিসুল হক।

আনিসুল হক বলেন, আগেরবারের মতো এবারের চিঠিতেও খালেদা জিয়াকে বিদেশে উন্নত চিকিৎসার জন্য পাঠানোর কথা বলে তার মুক্তি চাওয়া হয়েছে। ২৪ সেপ্টেম্বর স্থগিতাদেশের মেয়াদ শেষ হচ্ছে। মতামত স্বরাষ্ট্র মন্ত্রণালয় হয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে যাবে। এরপর চূড়ান্ত সিদ্ধান্ত আসবে।

জানা গেছে, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বর্তমানে জার্মানিতে রয়েছেন। ১০ সেপ্টেম্বর তিনি দেশে ফিরবেন। তার দেশে আসার পর খালেদা জিয়ার মুক্তির আবেদনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে।

গত সপ্তাহে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আবেদন করেন খালেদা জিয়ার ভাই শামীম এস্কান্দার। পরে আবেদনটি মতামতের জন্য আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ