spot_img
spot_img

মুফতী আযম আব্দুস সালাম চাটগামী ইন্তেকাল করেছেন

উপমহাদেশের প্রখ্যাত মুফতী, দারুল উলমু মুঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসার পরিচালনা বোর্ডের প্রধান ও সদ্য নিযুক্ত মহাপরিচালক, মুফতীয়ে আজম আব্দুস সালাম চাটগামী ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

আজ বুধবার (৮ সেপ্টেম্বর) বেলা পৌনে ১২টার দিকে তিনি ইন্তেকাল করেন।

জানা যায়, এদিন সকাল ১০টার দিকে হেফাজতে ইসলামের আমীর আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরীর সভাপতিত্বে হাটহাজারী মাদরাসায় শূরা কমিটির বৈঠক শুরু হয়। বৈঠকে প্রতিষ্ঠানটির বর্তমান পরিচালনা কমিটির সদস্য ও শূরা সদস্যরা উপস্থিত ছিলেন। এতে শূরা কমিটি উপমহাদেশের প্রখ্যাত মুফতী, মুফতীয়ে আযম আব্দুস সালাম চাটগামীকে হাটহাজারী মাদরাসার মহাপরিচালক হিসেবে মনোনীত করে। ওই বৈঠকে মুফতীযে আযম আব্দুস সালাম ইন্তেকাল করেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ