উপমহাদেশের প্রখ্যাত মুফতী, দারুল উলমু মুঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসার পরিচালনা বোর্ডের প্রধান ও সদ্য নিযুক্ত মহাপরিচালক, মুফতীয়ে আজম আব্দুস সালাম চাটগামীর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন খেলাফত মজলিসের আমীর অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইসহাক ও ভারপ্রাপ্ত মহাসচিব এডভোকেট জাহাঙ্গীর হোসাইন।
আজ বুধবার (৮ সেপ্টেম্বর) সংবাদমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে নেতৃদ্বয় এ শোক প্রকাশ করেন।
শোক বার্তায় মহান আল্লাহর কাছে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে নেতৃবৃন্দ বলেন, মুফতিয়ে আযম আবদুস সালাম রহ. ছিলেন দেশের একজন স্বনামধন্য আলেমে দ্বীন। তিনি ছিলেন দেশ সেরা একজন ফকিহ। ইসলামের যুগ জিজ্ঞাসার অনেকগুলো জওয়াব তিনি ফতোয়ার কিতাবগুলোতে লিখেছেন যা সকলের কাছে সমাদৃত। আল্লাহ তাকে জান্নাতের উঁচু মাকাম দান করুন।
নেতৃবৃন্দ মুফতি আবদুস সালাম রহ. এর শোকসন্তপ্ত পরিবারের প্রতিও গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেন










