ভারতে চার দিনের রাষ্ট্রীয় সফর শেষে আজ দেশে ফিরছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার (০৮ই সেপ্টেম্বর) সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে।
এর আগে আজ বৃহস্পতিবার সকাল ৯টায় নয়াদিল্লির পালাম বিমানবন্দর থেকে জয়পুর আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে যাত্রা করবেন প্রধামনমন্ত্রী শেখ হাসিনা। সকাল ১০টা ৫মিনিটে তিনি জয়পুর আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন। সেখানে স্থানীয় সরকারের উচ্চপর্যায়ের প্রতিনিধি দল প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানাবেন।
এরপর প্রধানমন্ত্রী আজমীর খাজা গরীবে নেওয়াজ দরগাহ শরীফ পরিদর্শন করবেন। বেলা ৪টা ৪৫ মিনিটে আজমীর ত্যাগ করবেন।











