জাতীয় পার্টির চেয়ারম্যান ও সংসদের বিরোধী দলীয় উপনেতা জি এম কাদেরের ছিনতাই হওয়া আইফোন তিনবার বিক্রি হয় বলে জানিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) বিকেলে বিমানবন্দর থানার পরিদর্শক (তদন্ত) আসলাম উদ্দিন গণমাধ্যমকে জানান, ফোনটি রাজধানীর বসুন্ধরা শপিংমল এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি বলেন, ছিনতাইয়ের পর ফোনটি চার থেকে পাঁচ হাতে চলে যায়। দেড় লাখ টাকার ফোনটি প্রথমে মাত্র ১৮ হাজার টাকায় বিক্রি হয়। এরপর ২০ হাজার ও সর্বশেষ বিক্রি হয় ২২ হাজারে।
এর আগে, গত ৩১ আগস্ট রাতে রাজধানীর বিমানবন্দর এলাকায় গাড়ির এসি কাজ না করায় গ্লাস খুলে ফোনে কথা বলার সময় এক যুবক ফোনটি ছোঁ মেরে নিয়ে যায়।











