spot_img
spot_img

পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি

পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহর বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

আজ (৮ অক্টোবর) দুর্নীতি দমন বিশেষ ট্রাইব্যুনালের বিভাগীয় ম্যাজিস্ট্রেট রানা সানাউল্লাহর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন।

দেশটির পাঞ্জাব প্রদেশের দুর্নীতি দমন সংস্থার মুখপাত্র বিষয়টি নিশ্চিত করেছেন।

২০২২ সালের এপ্রিলে ইমরান খানকে ক্ষমতাচ্যুত করার পর শাহবাজ শরীফ সরকার গঠন করলে রানা সানাউল্লাহকে স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়।

সূত্র : জিয়ো নিউজ
spot_img
spot_img
spot_img

সর্বশেষ