spot_img

১২ ঘণ্টার মধ্যে গাজ্জা দখলের ঘোষণা দিলো দখলদার ইসরাইল

১২ ঘণ্টার মধ্যে ফিলিস্তিনের গাজ্জা উপত্যকা দখল করার ঘোষণা দিয়েছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল।

ইসরাইলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, এখন তাদের প্রধান লক্ষ্য হলো ফিলিস্তিনের গাজ্জা উপত্যকা দখল করা এবং এটির উপর নিজেদের পূর্ণ নিয়ন্ত্রণ আরোপ করা।

রোববার (৮ অক্টোবর) আইডিএফের আন্তর্জাতিক মুখপাত্র লেফটেনেন্ট কর্নেল রিচার্ড হেকট এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, ১২ ঘণ্টার মধ্যে গাজ্জা দখলের লক্ষ্যমাত্রা ঠিক করেছেন তারা।

শনিবার (৭ অক্টোবর) দখলদার ইসরাইলের বিভিন্ন অঞ্চলে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস অতর্কিত হামলা চালিয়ে শত শত ইসরায়েলিকে হত্যার পর এমন হুমকি দিয়েছে তেল আবিব।

এ ব্যাপারে এ সামরিক কর্মকর্তা বলেছেন, যে গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আমরা এখন ভাবছি সেটি হলো গাজ্জার উপর নিয়ন্ত্রণ আরোপ করা। আগামী ১২ ঘণ্টায় আমাদের লক্ষ্য হলো: গাজ্জার পতন ঘটানো, পুরো গাজ্জার নিয়ন্ত্রণ নেওয়া এবং আমাদের অঞ্চলে থাকা সব সন্ত্রাসীকে হত্যা করা।

তিনি আরও বলেছেন, আমরা খুব সম্ভবত গাজ্জার কিছু কমিউনিটিকে উচ্ছেদ করার চেষ্টা করব। আর সময় গড়ানোর সঙ্গে গাজ্জার কিছু নির্দিষ্ট এলাকা থেকে মানুষদের উচ্ছেদ করব।

সূত্র: সিএনএন

spot_img
spot_img
spot_img

সর্বশেষ