spot_img
spot_img

ইরান যুদ্ধ থামাতে আমেরিকাকে সবকিছু দিতে রাজি, দাবি ট্রাম্পের

ইরানের সঙ্গে চুক্তি করা তার পছন্দের বিষয় নয় বলে মন্তব্য করেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তিনি দাবি করেছেন, যুদ্ধ থামাতে ইরান আমেরিকাকে সবকিছু দিতে রাজি।

বুধবার (৭ অক্টোবর) টেক্সাসের সান আন্তোনিওতে এক নির্বাচনী সমাবেশে সমর্থকদের উদ্দেশে এসব কথা বলেন ট্রাম্প।

ট্রাম্প বলেন, মধ্যপ্রাচ্যবিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফ ইরানের সঙ্গে চুক্তি নিয়ে কাজ করছেন এবং খুব ভালো করছেন। তিনি বলেন, “আমি মনে করি চুক্তিটি আসলে এমন কিছু নয় যা আমি করতে চাই। তবে যুদ্ধ থামাতে ইরান আমাদের সবকিছু দিতে রাজি।”

তিনি বলেন, ইরান কখনও পারমাণবিক অস্ত্র পাবে না। এছাড়া উইটকফকে একজন দুর্দান্ত আলোচক বলেও প্রশংসা করেন তিনি।

ট্রাম্প আরও বলেন, “এই যুদ্ধ শেষ হবে খুব শিগগিরই। এটি খুব শিগগিরই শেষ হতে হবে।”

ইরানকে একটি ব্যর্থ রাষ্ট্র হিসেবে উল্লেখ করে ট্রাম্প বলেন, দেশটির মধ্যে সামান্য লড়াই করার শক্তি এখনও আছে। তবে খুব বেশি নয়।

সূত্র: আল-জাজিরা

spot_img
spot_img
spot_img

সর্বশেষ