spot_img
spot_img

করোনায় গত ২৪ ঘন্টায় মৃত্যুশূন্য চট্টগ্রাম; শনাক্ত ২

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। এ সময়ে ভাইরাসটিতে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন দুজন। এর মধ্য দিয়ে জেলায় মোট শনাক্তের সংখ্যা এক লাখ দুই হাজার ২৬৯ জনে দাঁড়াল।

সোমবার (৮ নভেম্বর) সকালে চট্টগ্রাম সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী এ তথ্য জানান।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের বিভিন্ন ল্যাবে এক হাজার ৩৩০ জনের নমুনা পরীক্ষায় দুইজনের দেহে করোনার জীবাণু শনাক্ত হয়েছে। এতে পরীক্ষার তুলনায় সংক্রমণের হার প্রায় শূন্য দশমিক ১৫ শতাংশ। আবার শনাক্তদের মধ্যে একজন নগরের এবং একজন সাতকানিয়া উপজেলার বাসিন্দা।

ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী জানান, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাব এবং চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল ল্যাবে একজন করে মোট দুজনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ