spot_img

একটি স্বার্থান্বেষী মহল সরকারকে কলঙ্কিত করার চেষ্টা করছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, পদ্মা সেতুতে কোনো দুর্নীতি হয়নি। একটি স্বার্থান্বেষী মহল সরকারকে কলঙ্কিত করার চেষ্টা করছে।

রোববার (৮ নভেম্বর) লন্ডনের কুইন এলিজাবেথ সেন্টারে তাকে দেওয়া এক নাগরিক সংবর্ধনায় ভাষণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেন।

তিনি বলেন, হত্যা মামলা, অস্ত্র চোরাচালান ও দুর্নীতি মামলায় সাজাপ্রাপ্ত একজন অপরাধী ও একজন পলাতক এখন রাজনৈতিক দলের নেতৃত্বে।

প্রধানমন্ত্রী বলেন, খালেদা জিয়ার ছেলেরা দুর্নীতিবাজ, যা আমেরিকা এফবিআই ও সিঙ্গাপুরেও খুঁজে বের করেছে। তিনি বলেন, বিদেশে পাচার হওয়া কিছু টাকা আমরা ফেরত আনতে সক্ষম হয়েছি।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ