ফ্রান্সে ইসলামবিদ্বেষীদের হামলার শিকার হয়েছে তিনটি মসজিদ। মসজিদের দেওয়ালে ক্রুসেডের চিহ্ন এঁকে ইসলামবিদ্বেষী স্লোগান লিখে যায় ইসলামবিদ্বেষীরা।
শনিবার (৬ নভেম্বর) রাতে দেশটির মঁলেবুঁ, পঁটারলিয়ে ও রুবে শহরের মসজিদ এই হামলার শিকার হয়। ফ্রান্সে প্রবাসী তুর্কি মুসলমানদের সংগঠন টার্কিশ ইসলামিক ইউনিয়ন ফর রিলিজিয়াস অ্যাফেয়ার্স (ডিআইটিআইবি) এই তথ্য জানায়।
ফ্রান্স ইউরোপের বৃহত্তম মুসলিম অধ্যুষিত দেশ। দেশটির ছয় কোটি ৭০ লাখ জনসংখ্যার প্রায় ৫০ লাখই মুসলমান।











