spot_img

কলকাতা পুলিশের অমানবিক আচরণ; জর্জ ফ্লয়েডের দৃশ্য এবার পশ্চিমবঙ্গে

ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার ব্যস্ত এলাকা রবীন্দ্রসদন এক্সাইড মোড়। এক যুবককে রাস্তায় ফেলে প্রথমে প্রচণ্ড মারধর করা হয়। তারপর তার বুকের ওপর পা তুলে দাঁড়িয়ে থাকে এক পুলিশকর্মী। সবুজ রঙের জামা পরিহিত ওই পুলিশকর্মী পুলিশের ভাষায় সিভিক ভল্যান্টিয়ার বা গ্রিন পুলিশ। বেশ কিছুক্ষণ ওই অবস্থায় যুবককে রাস্তায় ফেলে রাখে সে। পাশে অন্য পুলিশকর্মীরা থাকলেও ওই সিভিক ভল্যান্টিয়ারকে বাধা দেয়া হয়নি বলে অভিযোগ।

রোববার (৭ নভেম্বর) সন্ধ্যায় সেখানেই ঘটেছে এই ভয়াবহ ঘটনা।

নেটিজেনরা ওই দৃশ্যের সাথে অ্যামেরিকায় জর্জ ফ্লয়েডের ঘটনা তুলনা টেনেছেন। জর্জ ফ্লয়েড অবশ্য মারা গিয়েছিলেন। কলকাতার যুবক বেঁচে আছেন। তবে একই ধরণের অমানবিকতা হয়েছে উভয়ের সাথে। রোববার সন্ধ্যায় ওই ঘটনার খবর ছড়িয়ে পড়ার পরে দ্রুত লালবাজার ব্যবস্থা নেয়।

পুলিশ কমিশনার সৌমেন মিত্র বলেন, আমি ঘটনাটি দেখে বিব্রত। দুঃখ প্রকাশ করছি। ওই সিভিক ভলান্টিয়ারকে বরখাস্ত করা হয়েছে। ওই সময়ে ওখানে ডিউটিতে থাকা সমস্ত অফিসারদের সোমবার সকালে আমার অফিসে ডেকে পাঠিয়েছি। তারা ঘটনাস্থলে উপস্থিত থাকা সত্ত্বেও কী করে এই অমানবিক ঘটনা ঘটল, তা জানতে চাওয়া হবে।

সূত্র : ডয়চে ভেলে

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ