শনিবার | ৭ ফেব্রুয়ারি | ২০২৬
spot_img

‘এই সরকার পকেটমার সরকার; জ্বালানি তেল ও ভাড়া বৃদ্ধি সরকারের সাজানো খেলা’

জ্বালানি তেল ও ভাড়া বৃদ্ধি সরকারের সাজানো খেলা উল্লেখ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এই সরকার পকেটমার সরকার। পরপর দু’বার সরকার জনগণের পকেট কেটেছে; একবার ডিজেল-তেলের দাম বাড়িয়ে, দ্বিতীয়বার বাসের ভাড়া বৃদ্ধি করে।

সোমবার (৮ নভেম্বর) দুপুর সোয়া ১২টার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে বিএনপির মহাসচিব এসব কথা বলেন।

তিনি বলেন, এদেশের মানুষকে জাগিয়ে তুলতে হবে। এই সরকার যতদিন থাকবে, ততদিন মানুষের ভোগান্তি বাড়বে। তাই ঐক্যবদ্ধ হয়ে জনগণকে মাঠে নামাতে হবে।

এসময় জ্বালানি তেল ও বাস-লঞ্চের ভাড়া বৃদ্ধির প্রতিবাদে আগামী ১০ নভেম্বর দেশের মহানগর ও ১২ নভেম্বর দেশের জেলা-জেলায় বিক্ষোভের ডাক দেন বিএনপির এই নেতা।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ