ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘন্টাং আরও দুজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ভাইরাসটি থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন আরও ৮ জন।
মৃত ব্যক্তিরা হলেন, ময়মনসিংহ সদর উপজেলার নবী মিয়া (৩০) ও শেরপুর সদরের সোহরাব (৬২।
সোমবার (৮ নভেম্বর) সকালে মমেকের করোনা ইউনিটের ফোকালপারসন ডা. মহিউদ্দিন খান মুন এসব তথ্য জানান।
তিনি বলেন, হাসপাতালের করোনা ইউনিটে ৪১ রোগী চিকিৎসাধীন আছেন। হাসপাতালের করোনা ইউনিটে নতুন ভর্তি হয়েছেন আটজন।
এদিকে ময়মনসিংহ জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাব ও অ্যান্টিজেন টেস্টে ৮৪ নমুনা পরীক্ষা করে দুজন করোনা শনাক্ত হয়েছেন।










