স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে ট্রাক, কাভার্ডভ্যান ও পণ্য পরিবহন করা যানবাহনের মালিক-শ্রমিকদের বৈঠকে বসবে।
সোমবার (৮ নভেম্বর) রাতে ৮টায় বৈঠকে বসার কথা রয়েছে। সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মুহাম্মাদ শরীফ মাহমুদ অপু।
তিনি সাংকাদিকদের বলেন, বর্তমানে স্বরাষ্ট্রমন্ত্রী কক্সবাজারে আছেন, সন্ধ্যা ৭টায় ঢাকায় ফিরবেন। এরপর রাত ৮টায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ট্রাক, কাভার্ডভ্যান ও পণ্য পরিবহন যানবাহনের মালিক-শ্রমিকদের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হবে।










