spot_img

রাজপথে নেমে গ্রেপ্তারের ভয়ে মিছিল ছেড়ে পালানো যাবে না: নুর

জনতাকে সঙ্গবদ্ধ থাকার আহ্বান জানিয়ে গণপরিষদ আন্দোলনের সদস্যসচিব ওে ঢাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, বর্তমান সরকার দুর্বৃত্তায়নের রাজনীতি করছে। এ অবস্থার পরিবর্তন আনতে রাজপথে নামতে হবে। রাজপথে বাধা আসলে পাল্টা জবাব দিতে হবে। গ্রেফতারের ভয়ে মিছিল ছেড়ে পালানো যাবে না।

সোমবার (০৮ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবে ‘সাদেক হোসেন খোকা ফাউন্ডেশন’ আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

নুরুল হক নুর বলেন, বর্তমানে অনেক প্রবীণ রাজনীতিবিদ রয়েছেন, যারা ছাত্রজীবনে একই সংগঠন করতেন। এখন তারা ভিন্ন ভিন্ন রাজনৈতিক দলে রয়েছেন। এরা যখন কোনো সামাজিক অনুষ্ঠানে যান, তখন পারলে মুখটা লুকিয়ে রাখেন। কে কখন ছবি তুলে সেটা নিয়ে আবার কি না কী হয়ে যায় এ ভয়ে। আওয়ামী লীগ এ অবস্থাটা আজ রাজনীতিতে তৈরি করেছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ