spot_img
spot_img

ভারতের ‘পদ্ম’ পুরস্কার পেলেন বাংলাদেশের মোয়াজ্জেম আলী ও ড. এনামুল হক

ভারতের তৃতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পদ্মভূষণ ও চতুর্থ সর্বোচ্চ সম্মাননা পদ্মশ্রী পেয়েছেন দুই বাংলাদেশি। পদ্মভূষণ পেয়েছেন ভারতে নিযুক্ত বাংলাদেশের সাবেক হাইকমিশনার প্রয়াত সৈয়দ মোয়াজ্জেম আলী। আর পদ্মশ্রী পেয়েছেন প্রত্নতত্ত্ববিদ, লেখক ড. এনামুল হক।

সোমবার (৮ নভেম্বর) দিল্লির রাষ্ট্রপতি ভবনে এক বর্ণাঢ্য অনুষ্ঠানে এ সম্মাননা দেওয়া হয়।

প্রয়াত মোয়াজ্জেম আলীর পক্ষে পদ্মভূষণ পুরস্কার গ্রহণ করেন তার স্ত্রী তূহফা জামান আলী। সশরীরে উপস্থিত থেকে পদ্মশ্রী গ্রহণ করেন ড. এনামুল হক। তাদের হাতে সম্মানজনক এ পুরস্কার তুলে দিয়েছেন ভারতের প্রেসিডেন্ট রামনাথ কোবিন্দ।

সৈয়দ মোয়াজ্জেম আলীকে পদ্মভূষণ ও ড. এনামুল হককে পদ্মশ্রী পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছিল গত বছর। ভারতের ৭১তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে ২০২০ সালের ২৫ জানুয়ারি তাদের সম্মানিত করার ঘোষণা দেয় দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ