spot_img
spot_img

রুশ তেল ক্রয়ে মার্কিন নিষেধাজ্ঞা পরোয়া করবে না পাকিস্তান

রাশিয়ার কাছ থেকে জ্বালানি তেল ক্রয়ের ক্ষেত্রে মার্কিন নিষেধাজ্ঞা পরোয়া করবে না পাকিস্তান। এমনটিই জানিয়েছেন দেশটির জ্বালানি বিষয়ক প্রতিমন্ত্রী মুসাদ্দিক মাসুদ মালিক।

বুধবার (৭ ডিসেম্বর) তিনি জানান, রাশিয়ার একটি প্রতিনিধিদল আগামী ২০ জানুয়ারি পাকিস্তান সফর করবে।

তিনি আরও জানান, সম্প্রতি পাকিস্তান সরকার আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোর একশ’ কোটি ডলার ঋণ পরিশোধ করেছে। রাশিয়া কম দামে পাকিস্তানকে জ্বালানি সরবরাহ করতে রাজি হয়েছেন বলে জানান এই মন্ত্রী।

জ্বালানি তেল ও গ্যাসসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করতে সম্প্রতি রাশিয়ায় গিয়েছিলেন মুসাদিক মালিক। তার মতে, রাশিয়া সফর থেকে তারা প্রত্যাশার চেয়ে বেশি পেয়েছেন।

পাকিস্তানের অর্থমন্ত্রী ইসহাক দার মাসখানেক আগেই জানিয়েছিলেন, রাশিয়ার কাছ থেকে কম দামে জ্বালানি কেনার কথা ভাবছে পাকিস্তান।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ