spot_img

আজ ঢাকায় হেফাজতের বিক্ষোভ

মাওলানা মামুনুল হক সহ সকল কারাবন্দী আলেমের মুক্তির দাবি, হেফাজত নেতা-কর্মীদের নামে দায়েরকৃত সকল মিথ্যা মামলা প্রত্যাহার এবং শিক্ষা ব্যবস্থায় ইসলামের সাথে সাংঘর্ষিক বিষয়াদী বাতিলের দাবিতে দাবিতে বিক্ষোভ সমাবেশ করবে হেফাজতে ইসলাম।

শুক্রবার বাদজুমা বায়তুল মোকাররমের উত্তরগেটে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে।

এর আগে বুধবার সকালে রাজধানীর মিরপুরে জামিয়া হুসাইনিয়া আরজাবাদ মাদ্রাসা মিলনায়তনে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় দায়িত্বশীলদের এক সভায় নেতারা এ সিদ্ধান্ত নেন।

হেফাজতের নায়েবে আমীর মাওলানা বাহাউদ্দীন জাকারিয়ার সভাপতিত্বে বৈঠক আরও উপস্থিত ছিলেন, মাওলানা আবদুর রব ইউসুফী, মাওলানা মাহফুজুল হক, মাওলানা মুহিউদ্দিন রাব্বানী, মাওলানা নাজমুল হাসান কাসেমী, মাওলানা জুনাইদ আল হাবিব, মাওলানা মনজুরুল ইসলাম আফেন্দী, মাওলানা আব্দুল কুদ্দুস মানিকনগর, মাওলানা জালাল উদ্দিন আহমদ, মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, মাওলানা ফজলুল করিম কাসেমী, মুফতি মনির হোসাইন কাসেমী, মাওলানা লোকমান মাজহারী, মুফতী মাসউদুল করীম, মুফতি জাকির হোসাইন কাসেমী, মাওলানা আতাউল্লাহ আমিন, মুফতী কিফায়েতুল্লাহ আজহারী, মাওলানা জুবাইর আহমাদ, মাওলানা ফায়সাল আহমেদ, মুফতি শরিফুল্লাহ, মাওলানা আলী আকবর কাসেমী, মাওলানা রাশেদ বিন নুর, মাওলানা সানাউল্লাহ খান, মাওলানা নুর মোহাম্মদ, মাওলানা এনামুল হক মুছা, মাওলানা আমিনুল ইসলাম কসেমী, মুফতী আব্দুল মালেক প্রমুখ।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ