শনিবার | ২৪ জানুয়ারি | ২০২৬
spot_img

মুফতী মুনির হোসাইন কাসেমীকে সংবর্ধনা দিলো বারিধারা মাদরাসার শিক্ষার্থীরা

‘ত্বলাবায়ে জামিয়া মাদানিয়া বারিধারা’ উদ্যোগে আল্লামা নূর হোসাইন কাসেমী রহ. এর স্মরণে দোয়া মাহফিল ও সদ্য কারামুক্ত মজলুম আলেম মুফতী মুনির হোসাইন কাসেমীর সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার (৮ ডিসেম্বর) রাজধানীর বারিধারায় খেলার মাঠে মাওলানা আব্দুল কুদ্দুস কাসেমীর সভাপতিত্বে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে মুফতী মুনির হোসাইন কাসেমী, মুফতী আমিনী রহ. বলেচিলেন, আমার তো সন্দেহ হয় এদেশ আর আমাদের হাতে থাকবেনা। অন্য দেশের হাতে চলে যাবে। এদেশের মাটি থাকবে পতাকা থাকবে কিন্তু স্বাধীনতা বলতে কিছুই থাকবে না। এদেশের মানুষগুলো ক্ষমতায় থাকবে। গায়ের রং হবে আমাদের কিন্তু মন মস্তিষ্কে হবে প্বার্শবর্তী দেশের। মুফতী আমিনী রহ. এর এই কথাগুলো অক্ষরে অক্ষরে প্রতিফলিত হয়েছে বিগত এই কয়েকটি বছরে। এখন আমাদেরকে দেশ ও দেশের মাটি রক্ষা করতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, মুফতী হাবিবুল্লাহ মাহমুদ কাসেমী, মুফতী নূর হোসাইন নূরানী, মাওলানা বশির আহমদ, মাওলানা সিদ্দীকুল ইসলাম তোফায়েল, মাওলানা রফিকুল ইসলাম মাদানী প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে কোরআনে পাক থেকে তেলাওয়াত করেন বিশ্বজয়ী হাফেজ নাজমুস সাকিব, হামদ-নাত পরিবেশন করেন মাহমুদুল্লাহ আফীফ।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ