spot_img

আগামী ১৭ জানুয়ারি রাষ্ট্রপতির সঙ্গে সংলাপ করবে আ.লীগ

আগামী ১৭ জানুয়ারি নির্বাচন কমিশন গঠন নিয়ে রাষ্ট্রপতি মোঃ আব্দুল হামিদ এর সঙ্গে ক্ষমতাসীন আওয়ামী লীগের সংলাপ অনুষ্ঠিত হবে।

রবিবার (৯ জানুয়ারি) বঙ্গভবনের প্রেস উইং থেকে এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রেস উইং জানায়, ১৭ জানুয়ারি বিকাল চারটায় আওয়ামী লীগের সঙ্গে ইসি গঠন নিয়ে আলোচনা করবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

উল্লেখ্য, গত ২০ ডিসেম্বর সংলাপ শুরুর পর এখনও পর্যন্ত ৩২টি দলকে আমন্ত্রণ জানিয়েছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ।

গত দুইবারের মতো এবারও সার্চ কমিটির মাধ্যমে নির্বাচন কমিশনার নিয়োগের উদ্যোগ নিয়ে ২০ ডিসেম্বর রাষ্ট্রপতি সংলাপ শুরু করেন।

বিএনপি আগের দুইবার সংলাপে গেলেও এবার রাষ্ট্রপতির এই উদ্যোগে সাড়া না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এর বাইরে আরও কয়েকটি দল আমন্ত্রণ পেলেও সংলাপে অংশ নেয়নি। এছাড়াও দু-একটি দল সংলাপে যাবে না বলে আগাম ঘোষণা দিয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ