বুধবার | ২১ জানুয়ারি | ২০২৬
spot_img

অষ্টম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগে সাবেক যুবলীগ নেতা গ্রেফতার

বগুড়ার নন্দীগ্রামে বিয়ের প্রলোভন দেখিয়ে অষ্টম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে উপজেলা যুবলীগের সাবেক সহসভাপতি ও দলিল লেখক আব্দুস সালামকে (৫০) গ্রেফতার করা হয়েছে।

গতকাল রবিবার রাতে নন্দীগ্রাম পৌর এলাকার ঢাকইর গ্রাম থেকে তাকে আটক করা হয়।

জানা গেছে, ঢাকইর গ্রামের সোলাইমান আলীর ছেলে উপজেলা যুবলীগের সাবেক সহসভাপতি ও দলিল লেখক আব্দুস সালাম ওই গ্রামের অষ্টম শ্রেণির ছাত্রীকে বিয়ের প্রলোভন দেখিয়ে দুই বছর ধরে ‘ধর্ষণ’ করে আসছে। ঘটনার দিন সন্ধ্যা ৭টার দিকে ওই বাড়িতে ধর্ষণে লিপ্ত থাকা অবস্থায় গ্রামবাসী তাকে আটক করে। পরে থানা পুলিশের হাতে তাকে তুলে দেওয়া হয়।

ওই ছাত্রী অভিযোগ করে বলেন, আমাকে বিয়ের কথা বলে অনেক বার ধর্ষণ করেছে আব্দুস সালাম। আমার পেটে বাচ্চা এসেছিল। সেটিও নষ্টা করায় সে। বিয়ের কথা বলে ৩ লাখ ৫০ হাজার টাকাও সে নিয়েছে। আমি এর বিচার চাই।

নন্দীগ্রাম থানার উপপরিদর্শক (এসআই) খাইরুল ইসলাম জানান, আব্দুস সালামকে থানায় আনা হয়েছে। তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের হয়েছে । মামলাটি তদন্ত শেষে আগামীকাল তাকে কোর্ট হাজতে পাঠানো হবে।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ