spot_img
spot_img

সৌর ও বায়ু থেকে ২ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, আমাদের লক্ষ্য রয়েছে সৌর ও বায়ু থেকে দুই হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা। নবায়নযোগ্য জ্বালানির বড় সুবিধা হলো এর ক্যাপাসিটি চার্জ বা ফুয়েল কস্ট কোনোটাই নেই। আমরা চেষ্টা করছি দেশে যতগুলো নন এগ্রিকালচারাল ল্যান্ড আছে সেগুলোকে ছোট ক্যাপাসিটির মাধ্যমে নবায়নযোগ্য জ্বালানির আওতায় নিয়ে আসা।।

সোমবার (৯ জানুয়ারি) বিদ্যুৎ ভবনে আয়োজিত এক চুক্তি সই অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, ইতোমধ্যে দেড় হাজার মেগাওয়াট বিদ্যুৎ পাইপলাইনে আছে। এর সঙ্গে ৫০০ মেগাওয়াট যুক্ত হলেই আমাদের লক্ষ্য পূরণ হবে। তবে এটি বাস্তবায়নে দেড় বছর সময় লাগতে পারে।

তিনি আরও বলেন, বাংলাদেশ সরকার ও বিদ্যুৎ বিভাগ জেনারেশনের ১০ ভাগ নবায়নযোগ্য জ্বালানি থেকে বিদ্যুৎ উৎপন্ন করার মাস্টারপ্ল্যান গ্রহণ করেছে। তারই একটি অংশ হিসেবে এই ৬৮ মেগাওয়াট বিদ্যুৎ গ্রিডে যুক্ত হবে। তবে নবায়নযোগ্য জ্বালানির চ্যালেঞ্জ হচ্ছে স্টেবল গ্রিড। এই চ্যালেঞ্জ মোকাবিলায় পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশকে (পিজিসিবি) কাজ করতে হবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ