spot_img
spot_img

অবৈধ বসতি স্থাপন করে মধ্যপ্রাচ্যের শান্তি নষ্ট করছে ইসরাইল : জার্মান পররাষ্ট্রমন্ত্রী

ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের অবৈধ বসতি স্থাপন ও সম্প্রসারণ নীতির সমালোচনা করেছেন জার্মান পররাষ্ট্রমন্ত্রী আনালিনা বেয়ারবক। অবৈধ এই রাষ্ট্রটির এমন নীতিমালার ফলে মধ্যপ্রাচ্যের শান্তি নষ্ট হচ্ছে বলেও দাবি জানান তিনি।

সোমবার ফিলিস্তিনের দখলকৃত পশ্চিম তীরের একটি গ্রাম পরিদর্শনের পর সাংবাদিকদের এসব কথা জানান তিনি।

তিনি বলেন, “এই সকল স্থানে বসতি স্থাপন করা অবৈধ। এই ধরনের কাজ অত্র অঞ্চলে অশান্তির সৃষ্টি করে। সেই সঙ্গে দ্বি-রাষ্ট্রীয় সমাধানের পথকেও বাধাগ্রস্থ করে।”

তিনি আরো বলেন, “ফিলিস্তিনিদের অবশ্যই তাদের নিজেদের ভূমিতে নিরাপত্তা, সম্মান ও আত্মমর্যাদার সাথে বাঁচার অধিকার রয়েছে।”

জার্মান পররাষ্ট্রমন্ত্রীর মতে, শুধুমাত্র দ্বি-রাষ্ট্রীয় পদক্ষেপের মাধ্যমে এই সমস্যার সমাধান করা সম্ভব। যার ফলে ইসরাইল ও ফিলিস্তিন নামক দুটি রাষ্ট্র পাশাপাশি শান্তিপূর্ণভাবে বসবাস করবে।

এছাড়াও উগ্রপন্থী ইহুদীদের আক্রমণের হাত থেকে ফিলিস্তিনি গ্রামবাসীকে রক্ষার জন্য ইসরাইল সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

সূত্র: মিডল ইস্ট মনিটর

spot_img
spot_img
spot_img

সর্বশেষ