spot_img
spot_img

হেফাজত নেতা মাওলানা জসিমউদ্দীনের উপর হামলা

হেফাজতে ইসলাম বাংলাদেশ এর সহকারী মহাসচিব, লালবাগ জামিয়ার সিনিয়র মুহাদ্দিস ও শূরা সদস্য মাওলানা মাওলানা জসিমউদদীন এর উপর দুর্বৃত্তরা হামলা চালিয়েছে।

মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে পুরান ঢাকার লালবাগ মাদরাসা থেকে বাসায় ফেরার পথে তিনি হামলার শিকার হন।

জানা যায়, লালবাগ মাদরাসা থেকে বাসায় ফেরার পথে দুর্বৃত্তরা তাকে পিছন দিক থেকে ছুরিকাঘাত করে। এসময় তিনি মারাত্মকভাবে আহত হোন। বর্তমানে আহত অবস্থায় ঢাকা মেডিক্যালের ইমার্জেন্সি বিভাগে তাকে ভর্তি করা হয়েছে।

কে বা কারা তার উপর এ হামলা করেছে তা এখনো নিশ্চিত করা যায়নি। তবে পূর্ব শত্রুতার জের ধরে তার উপর এ হামলা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

হামলার পর হাসপাতালে নেওয়ার সময়ের একটি ভিডিও ইতোমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায়, মাওলানা জসিমউদ্দীনের পেছনে থেকে অনবরত রক্ত ঝড়ছে। রক্তে তার শরীরের পেছনের অংশ লাল হয়ে গিয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ