spot_img
spot_img

আফগানিস্তানসহ সাতটি দেশের জন্য ৫৮৯ মিলিয়ন ডলার চায় জাতিসংঘ

আফগানিস্তান ও তার প্রতিবেশী ছয়টি দেশের জন্য ৫৮৯ মিলিয়ন ডলারের তহবিল চেয়েছে জাতিসংঘ। জাতিসংঘের অভিবাসন সংস্থা আইওএম-এর তরফে জরুরি মানবিক প্রয়োজনে সাড়া দিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে এই অর্থ সহায়তা চাওয়া হয়েছে।

মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি।

আফগান সংকটে ক্ষতিগ্রস্ত ৩৬ লাখেরও বেশি মানুষকে সহায়তা প্রদান এবং বিভিন্ন সম্প্রদায়কে তাদের বিদ্যমান দৈন্যদশা কাটিয়ে উঠতে সহায়তা প্রদানের জন্য এই অর্থের প্রয়োজন।

আইওএম-এর ডেপুটি ডিরেক্টর জেনারেল ফর অপারেশন্স উগোচি ড্যানিয়েলস বলেন, আফগানিস্তানের চলমান সংকট মানবিক চাহিদাকে তীব্র করে তুলছে। এটি দেশের অভ্যন্তরে এবং সীমানা পেরিয়ে এই অঞ্চলের দেশগুলোতে বাস্তুচ্যুতির ঝুঁকি বাড়িয়ে তুলছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ