পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ভূমিকম্পে বিধ্বস্ত তুরস্কের জনগণকে সাহায্যের জন্য একটি ত্রাণ তহবিল প্রতিষ্ঠা করেছেন। পাশাপাশি তিনি পাকিস্তানের জনগণকে উদারভাবে দান করার আহ্বান জানিয়েছেন।
গতকাল বুধবার (৮ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সভাপতিত্বে ফেডারেল মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
মন্ত্রিসভার বৈঠকে তিনি বলেন, ২০২২ সালে নজিরবিহীন বন্যায় পাকিস্তানের জনগণকে সমর্থন করার জন্য সবচেয়ে এগিয়ে ছিল তুরস্ক।
তিনি আরো বলেন, পাকিস্তানের জনগণ এই কঠিন সময়ে তুরস্ক ও সিরিয়ার ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হওয়া জনগণকে সম্ভাব্য সব ধরনের সহায়তা প্রদানের চেষ্টা করবে।
উল্লেখ্য; পাকিস্তান ইতিমধ্যেই সিরিয়া ও তুরস্কের ভূমিকম্প বিধ্বস্ত শহরগুলিতে ত্রাণ কার্যক্রমে সহায়তার জন্য উদ্ধারকারী দল পাঠিয়েছে।
সূত্র: কেপি











