spot_img
spot_img

৮ মাসের অন্তঃসত্ত্বা ফিলিস্তিনি নারীকে গুলি করে হত্যা করলো ইসরাইলি সেনা

ফিলিস্তিনের পশ্চিম তীরে সোন্দোস জামাল মুহাম্মদ শালাবি (২৩) নামে আট মাসের এক অন্তঃসত্ত্বা ফিলিস্তিনি নারীকে হত্যা কররেছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলি বাহিনী।

রোববার (৯ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়।

বিবৃতিতে স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ইসরাইলি সেনারা নুর শামস শরণার্থী শিবিরে থাকা একটি ফিলিস্তিনি পরিবারের ওপর গুলি চালালে সোন্দোস জামাল মুহাম্মদ শালাবি নিহত ও তার স্বামী গুরুতর আহত হন।

মন্ত্রণালয় জানিয়েছে, মেডিকেল টিম ২৩ বছর বয়সি ওই নারীর ভ্রূণকে বাঁচাতে পারেনি। কারণ ইসরাইলি সামরিক বাহিনী আহত দম্পতিকে হাসপাতালে স্থানান্তর করতে বাধা দেয়।

ফিলিস্তিনের ওয়াফা নিউজ এজেন্সি জানায়, ইসরাইলি সেনাবাহিনী রোববার ভোরে অধিকৃত পশ্চিম তীরের তুলকারেম অঞ্চলের ওই শিবিরে আগ্রাসন চালিয়ে ভারী যন্ত্রপাতি ও বুলডোজার মোতায়েন করে কয়েক ডজন বাড়িতে আক্রমণ চালায়।

স্থানীয় সূত্র গণমাধ্যমকে জানায়, তারা প্রচণ্ড গোলাগুলি ও বড় ধরনের বিস্ফোরণের শব্দও শুনেছে।

এর আগে ফিলিস্তিন রেড ক্রিসেন্ট সোসাইটিও জানিয়েছিল, হতাহতের খবর পাওয়া সত্ত্বেও ইসরাইলি সেনারা তাদের মেডিকেল টিমকে ক্যাম্পে ঢুকতে বাধা দিয়েছে।

সূত্র: আল-জাজিরা

spot_img
spot_img
spot_img

সর্বশেষ