spot_img
spot_img

কিশোরগঞ্জের কুলিয়ারচরে ওয়াজ মাহফিলকে কেন্দ্র করে ১৪৪ ধারা জারি

কিশোরগঞ্জের কুলিয়ারচরে একই স্থানে দুই গ্রুপের ওয়াজ মাহফিল আহ্বানকে কেন্দ্র করে ১৪৪ ধারা জারি করা হয়েছে।

সোমবার (৮মার্চ) বিকেল থেকে শুরু করে মঙ্গলবার রাত পর্যন্ত ১৪৪ উপজেলার ছয়সূতি ইউনিয়নের প্রতাপনাথ এলাকায় ধারা বলবৎ থাকবে বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আহলে সুন্নাত ওয়াল জামাত প্রতাপনাথ বাজারে সোমবার বিকেল থেকে ওয়াজ মাহফিল আহ্বান করে। পরে স্থানীয় ইমাম ও ওলামা পরিষদ একই স্থানে একই সময়ে ওয়াজ মাহফিল আহ্বান করলে উত্তেজনার সৃষ্টি হয়। এরই পরিপ্রেক্ষিতে প্রশাসন ১৪৪ ধারা জারি করে। কুলিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবাইয়াৎ ফেরদৌসী জানান, দুই পক্ষ একই স্থানে একই সময়ে ওয়াজ মাহফিল ডাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। মঙ্গলবার সারা দিন ১৪৪ ধারা বহাল থাকবে বলে তিনি জানান।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ